শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চোরাই গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১

চোরাই গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ২:০৫ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ২:০৫ পিএম
চোরাই গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১

চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় পালিয়ে যায় আরও দুই ব্যক্তি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় আবদুর রহিম (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে। জবাই করা গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক আইযুব মিয়া।

আবদুর রহিম পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। আটকের পর তিনি উপস্থিত লোকজনকে জানান, শান্তিরহাট এলাকার কসাই লেদু ও সোহেল বুধবার রাতে তার অটোরিকশা করে শ্রীমাই এলাকায় যান। ভোরে লেদু ও সোহেল ফোন দিলে তিনি অটোরিকশা নিয়ে দক্ষিণ শ্রীমাই এলাকায় যান। পরে তারা গরুর মাথাসহ মাংস বস্তায় ভরে অটোরিকশায় তোলেন।

স্থানীয়রা জানান, অটোরিকশা করে মাংস নিয়ে পালানোর সময় লোকজন দেখতে পেয়ে চালককে আটক করে। এ সময় অন্য দুই ব্যক্তি পালিয়ে যান। পরে তাকে মারধর করা হয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরুর মালিককে শনাক্ত করা হয়।

গরুর মালিক আইযুব মিয়া বলেন, তিনি অন্য একজনের কাছ থেকে গরুটি বর্গা নিয়ে লালন-পালন করে আসছিলেন। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ