শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

জাপানের সাথে 'বিগ-বি' নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সাথে 'বিগ-বি' নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৬:১৭ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৬:১৭ পিএম
জাপানের সাথে 'বিগ-বি' নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সাথে 'বিগ-বি' নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সরকারপ্রধানের জাপান সফর নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এই সফরে ৬টি সমঝোতা দলিল স্বাক্ষরের কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। এই সফরের মধ্য দিয়ে জাপান-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের খাত এবং অন‍্যান‍্য বিষয় খতিয়ে দেখতে দ্রুতই ইকোনমিক মিশন পাঠাবে জাপান। ।

অন‍্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে তাদের উপস্থিতিতে বাংলাদেশ তা করবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সাথে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ