শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত স্কোয়াডে শেবাগ ও দ্রাবিড়পুত্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত স্কোয়াডে শেবাগ ও দ্রাবিড়পুত্র...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৭:৫৪ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৭:৫৪ পিএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত স্কোয়াডে শেবাগ ও দ্রাবিড়পুত্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে—আর্যবীর শেবাগ এবং অন্বয় দ্রাবিড়। টুর্নামেন্টে ভারতীয় যুব দলের নেতৃত্ব দেবেন লক্ষ রাইচান্দানি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যশবর্ধন চৌহান।

আগামী ৪ থেকে ১৪ নভেম্বর ওমানের মাসকাটে বসবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। ভারত খেলবে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলংকা। দুই গ্রুপের সেরা দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

টুর্নামেন্টের আগে দারুণ ফর্মে রয়েছে ভারতের যুবারা। গত সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজেও প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। এর আগে শ্রীলংকার বিপক্ষে চার দিনের দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। তবে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের অভিজ্ঞতাও রয়েছে তাদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছেন অধিনায়ক রাইচান্দানি। তিন ইনিংসে তার সংগ্রহ ২৫০ রান। সিরিজের প্রথম ম্যাচেই খেলেছেন ২৪০ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে ওয়ানডে সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সহ-অধিনায়ক চৌহান। দুই ইনিংসে ১৭৬ রান করার পথে দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আর্যবীর শেবাগের ব্যাট থেকে এসেছে ২৮, ৪৭ ও ৩৪ রান। দলের প্রথম পছন্দের উইকেটকিপার অন্বয় দ্রাবিড় দুই ম্যাচে করেছেন যথাক্রমে ৩৮ ও ৯ রান। অবশ্য এর আগে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬৭ বলে ৮৭ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি।

ভারত স্কোয়াড: লক্ষ রাইচান্দানি (অধিনায়ক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), রজত বাঘেল (উইকেটকিপার), ভি. যশবীর, আরিয়ান সাভসানি, মোহিত উলভা, কাব্য প্যাটেল, শাভিন বিনোদ ও ঈশান সুদ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ