শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ: মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ: মঞ্জু...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম
জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ: মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ বিএনপিকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি সতর্ক করে বলেছেন, ক্ষমতায় থাকতেই জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজনৈতিকভাবে বিএনপিকে বড় মূল্য দিতে হবে। আর সনদ বাস্তবায়ন না করে ক্ষমতা হারালে দলটির ওপর সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়ন নেমে আসতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মঞ্জু। সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টায় খুলনা-কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনসহ সর্বস্তরে বৈষম্য দূরীকরণ— এই সাত দফা দাবিতে লংমার্চের আয়োজন করা হয়।

সূচনা সমাবেশে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে এলডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদকে অক্ষরে অক্ষরের চক্করে ফেলে সরকার জনগণের সাথে টক্কর খেলতে চায়। গণরায় বাস্তবায়ন না করলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়া ৪ কোটি জনতার মঞ্চ সংগঠিত করার হুঁশিয়ারি দেন তিনি।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডিসেম্বর নয়, সম্ভব হলে আপনি নভেম্বরেই দেশে ফিরে আসুন। জুলাইয়ের ক্ষত এখনও আমাদের মনে দগদগে ঘা এর মত হয়ে আছে। আপনি যত দ্রুত দেশে ফিরবেন তত দ্রুত এই ঘা শুকানো বা নিরাময়ের পথ তৈরি হবে। রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়নে আরো রক্তের প্রয়োজন হলে তা উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, সরকার এক কোটি লোকের চাকরি বা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। আওয়ামী লীগের দেওয়া ১০ টাকা কেজি টাকা দরে চাল খাওয়ানোর মিথ্যা ওয়াদার সাথে তিনি তার তুলনা করেন। এছাড়া সংসদে বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী চার শতাধিক কারখানা বন্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার গত ৮ মাসে কারও চাকরি দেওয়া দূরের কথা বরং এমপি মিষ্টি ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাকরি নট করে দিয়েছে। আইজিপি আলী হোসেন ফকির ও নাটোরের এমপি আব্দুল আজিজের চাকরির অবস্থাও নড়বড়ে।

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম ১ বছরে নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলে ৩৮ জন নিহত হয়েছিল। এবার বিএনপি ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই নিজেদের স্বার্থের দ্বন্দ্বে ৪০ জন মারা গেছে। এজন্যই আমরা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করি। ৭ দফা দাবি না মানলে অতীতে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি যে ধরনের পদক্ষেপ বা কর্মসূচি নিয়েছিল সে ধরনের কর্মসূচি নেওয়া হবে।

সমাবেশে এবি পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ