রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ২:০৭ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ২:০৭ পিএম
মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ শনিবার সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।

তিনি বলেন, আশপাশের কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ওসি আরও বলেন, শ্রমিকেরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। পুলিশের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবারও মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। তারও আগে একই দাবিতে উত্তরায় টানা কয়েক দিন সড়ক অবরোধ করা হয়। সে সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ