শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফারুকী

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফারুকী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ২:০৮ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ২:০৮ পিএম
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফারুকী

নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর এক ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, , ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন, তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে, গত চারদিন আমার শুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বাড়ছে।

তিনি লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা, অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হলো, পরিবারের সঙ্গে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পেলাম, এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দেব?

প্রসঙ্গত, গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, তিনি সকাল থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

এই নির্মাতা বলেন, ‘ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করি, কিন্তু তখন থেকে আর পারছি না। তারা হ্যাক করার চেষ্টা করে। কিন্তু না পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়।

মোস্তফা সরয়ার ফারুকীর দাবি, গত কিছুদিন ধরে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। কিন্তু তাতে কোনো লাভ না হওয়ায় শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ