শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ২:৩৯ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ২:৩৯ পিএম
সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ আমাদের সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব। আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব। যে জাতি স্বাধীনতার জন্য বুকে গুলি নেয়, সে জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।

সরকার আগামী ৯ তারিখের আগে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে দাবি আদায় করে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় লংমার্চে যাওয়ার পথে শরীয়তপুরের নাওডোবা পদ্মা সেতু এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এতে নেতৃত্ব দিচ্ছেন।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, সাত দফার মূল দফা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন। এর একটি দফা বাস্তবায়ন না হওয়ায় বাকি ছয় দফা এসেছে। বিএনপি জাতির গণরায়কে উপহাস করছে। জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। জনগণকে ধোঁকা দিচ্ছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। জনগণের ওপর স্বৈরশাসন চালিয়ে যেতে চায় সরকার।

খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক বলেন, কার্ডের সরকারকে বলে দিতে চাই, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে এবং পাঁয়তারা বন্ধ না করলে জনগণ চূড়ান্তভাবে তোমাদের লাল কার্ড দেখাবে।

জেলা আমির আবদুর রব হাসেমীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় ১১ দলের নেতারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ