ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলংকা। স্বাগতিক পাকিস্তানকে জিততে হলে ৩০০ বলে করতে হবে ৩২৬ রান।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে সফরকারী শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৮৭ রান করে ফেরেন আভিস্কা ফার্নান্দো। তিনি ৪৯ বলে তিন চার আর এক ছক্কায় ৩৮ রান করে ফেরেন। এরপর ব্যাটিংয়ে নেমে ২২ রানের জুটি গড়ে ফেরেন কুশাল মেন্ডিস।
তবে তৃতীয় উইকেটে পবন রত্নায়েককে সঙ্গে নিয়ে ১১৯ বলে ১৪৬ রানের জুটি গড়েন ওপেনার কামিন্দু মেন্ডিস। এই জুটিতেই ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডেতে মেইডেন সেঞ্চুরি হাঁকান তিনি। ইনিংস ওপেন করতে নেমে ৪১.১ ওভারে দলীয় ২৫৫ রানে ফেরেন কামিন্দু। সাজঘরে ফেরার আগে ১২৮ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১৩১ রান করে ফেরেন।
এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লংকান ব্যাটসম্যান। পবন রত্নায়েকের ৬৫ বলে ৮ ছক্কায় গড়া ৭৭ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৩২৫ রান করে শ্রীলংকা।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ। অফ স্পিনার আগা সালমান নেন ২ উইকেট।



