রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৭ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৭ পিএম
১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির মধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণটি লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে নয়, ফাঁকা সড়কে ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ফুলতলা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকার শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনা থেকে ফুলতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলতলা বাজারে পথসভা শেষে সেখান থেকে যশোর যাওয়ার কথা ছিল তাদের। গাড়িবহরটি ফুলবাড়ীগেট এলাকা অতিক্রম করার আগে শহীদ মিনারের পেছনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় সেখানে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

হঠাৎ বিস্ফোরণের শব্দে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দিগ্‌বিদিক ছোটাছুটি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ