রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ১০ বাংলাদেশি নারী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৮ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৮ পিএম
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন সাবিনা বেগম, নুরবানু, টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার, শিরিনা খাতুন ও সুমি খাতুন। তাদের বাড়ি নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এসব নারী বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তারা ভারতের পুনে এলাকায় অবস্থানকালে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে দেশটির পুলিশের হাতে আটক হন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় এবং দুই থেকে সাড়ে তিন বছর পর্যন্ত সাজা দেওয়া হয়। পুনের কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ১০ নারীকে হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা তাদের গ্রহণ করে। সংস্থাটি তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ