রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩২ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩২ পিএম
বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।

রাজশাহী বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

কোনো শিক্ষার্থীই পাশ না করা প্রতিষ্ঠানগুলো হলো, বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ, একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং একই উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল এন্ড কলেজ।

এসব কলেজের মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জনের কেউ পাশ করতে পারেনি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে তিন জনের সবাই ফেল। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজনের সবাই ফেল। এছাড়াও আল্লামার তাকিয়া হাই স্কুলের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেনি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন, বগুড়ায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে বলে আমরা খবর পেয়েছি। এ ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) খোঁজ নিয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ