শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

স্কাউট সদস্যরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: হুইপ দুলু

স্কাউট সদস্যরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: হুইপ দুলু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩২ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩২ পিএম
স্কাউট সদস্যরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: হুইপ দুলু

বাংলাদেশ স্কাউটসের সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অস্থির এই পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউট সদস্য নিরলসভাবে মানবতার সেবায় কাজ করছেন। মানবসেবায় তাদের এই অবদান আগামী দিনে ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। নিজেদের পাশাপাশি পরিবেশ সুন্দর রাখতেও তারা কাজ করছে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দেবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় নাটোরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে বাংলাদেশ স্কাউটসের সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে ছয় দিনব্যাপী এ ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

আয়োজকেরা জানান, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ২০০ জন এ ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন। আগামী ৪ নভেম্বর ক্যাম্পুরী শেষ হবে।

শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে ক্যাম্পুরীতে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্য অতিথিদের সঙ্গে নিয়ে কাব স্কাউট সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ