সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি করেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে আশপাশের কারখানার শ্রমিকদের নিয়ে মহাসড়কে নেমে পড়েন তারা। এ সময় তারা নানা ধরনের স্লোগান দিয়ে লাঠি হাতে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় আশপাশের কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

জানা গেছে, উপজেলা ও পৌরসভার শত শত কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে তাদের দাবি আদায়ের চেষ্টা করে। এ সময় তাদের মহাসড়ক থেকে সরিয়ে যানজট নিরসনের প্রাণপণ চেষ্টা করে পুলিশ।

ন্যূনতম মাসিক বেতন ৩০,০০০ টাকা করার এক দফা দাবিতে গত কয়েকদিন ধরে চলা এই লাগাতার আন্দোলনের ফলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকে যাওয়ায় সাধারণ মানুষ ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শ্রমিকরা বলেন, আমরা অশান্তি চাই না, আমরা ন্যায্য মজুরি চাই। মালিক, সরকার, প্রশাসন সবাই বসে দ্রুত ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির সিদ্ধান্ত নিলে এই মহাসড়ক আবার সচল হবে। তা না হলে এই আগুন নিভবে না।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলন আর তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করতেছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ