শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান ক্রিকেট দল। শিরোপা জয়ে ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার ফখর জামান (১২৭) ও দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান সাদ বেগ (৭৪) এবং আরাফাত মিনহাজ (৬১)।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে কামিন্দু মেন্ডিসের (১৩১) সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে ১৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান ফখর জামান ও সাদ বেগ। তৃতীয় উইকেটে তারা ১৪০ বলে ১৪৯ রানের জুটি গড়েন। দলীয় ১৬৩ রানে ফেরেন সাদ বেগ। তার আগে ৭৫ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে করেন ৭৪ রান।

এরপর সালমান আলি আগাকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৫৭ রানের জুটি গড়েন ফখর জামান। একটা পর্যায়ে ৩ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২২০ রান। এরপর মাত্র ১০ রানের ব্যবধানে ফখর জামান ও সালমান আলি আগা এই দুই সেট ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান।

তবে আরাফাত মিনজাস আর হাসান নওয়াজ ৬৫ বলে ৯৪ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। জয়ের জন্য ১৫ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। খেলার এমন অবস্থায় পরপর দুই দলে ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে ছক্কা হাঁকিয়ে ৯ বল আগেই ৩ উইকেটের জয় নিশ্চিত করেন শাহিন শাহ আফ্রিদি।

দলের জয়ে ৯৯ বলে ১১টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১২৭ রান করেন ওপেনার ফখর জামান। ৭৫ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রান করেন সাদ বেগ। ৩১ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন আরাফাত মিনহাজ। ৪৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন হাসান নওয়াজ।

এদিন আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৮৭ রান করে ফেরেন আভিস্কা ফার্নান্দো। তিনি ৪৯ বলে তিন চার আর এক ছক্কায় ৩৮ রান করে ফেরেন। এরপর ব্যাটিংয়ে নেমে ২২ রানের জুটি গড়ে ফেরেন কুশাল মেন্ডিস।

তবে তৃতীয় উইকেটে পবন রত্নায়েককে সঙ্গে নিয়ে ১১৯ বলে ১৪৬ রানের জুটি গড়েন ওপেনার কামিন্দু মেন্ডিস। এই জুটিতেই ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডেতে মেইডেন সেঞ্চুরি হাঁকান তিনি। ইনিংস ওপেন করতে নেমে ৪১.১ ওভারে দলীয় ২৫৫ রানে ফেরেন কামিন্দু। সাজঘরে ফেরার আগে ১২৮ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১৩১ রান করে ফেরেন।

এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লংকান ব্যাটসম্যান। পবন রত্নায়েকের ৬৫ বলে ৮ ছক্কায় গড়া ৭৭ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৩২৫ রান করে শ্রীলংকা।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ। অফ স্পিনার আগা সালমান নেন ২ উইকেট।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ