রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম
মিরপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে কয়েকটি সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা।

আজ রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শতাধিক শ্রমিক রাস্তায় নেমে আসেন। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবীরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ ছাড়াও কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছিলেন, ‘শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ রোববার বোর্ড গঠন করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন প্রদান এবং যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন, জানান আরিফুল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ