অভিনেত্রী অর্চনা পুরান সিংয়ের ছেলে আয়ুষ্মান শেঠি তার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সেরেছেন। এ জুটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে তাদের বাগদানের সুন্দর কিছু মুহূর্তে ছবি শেয়ার করে নিয়েছেন। আয়ুষ্মান ইউটিউবে তাদের স্বপ্নময় প্রস্তাবের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। এই জুটি তাদের সুন্দর ছবিগুলোর পাশাপাশি একটি হৃদয়স্পর্শী পোস্টও শেয়ার করে নিয়েছেন।
অভিনেত্রী অর্চনা পুরান সিং ও পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান বাগদান সেরেছেন। ইনফ্লুয়েন্সার আয়ুষ্মান শেঠি ইতালিতে বাগদান সম্পন্ন করেছেন। এই জুটি তাদের প্রস্তাবের একটি সুন্দর ভিডিও এবং ব্লগ শেয়ার করেছেন। নেটিজেনরা এ ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
আয়ুষ্মান শেঠি তার প্রেমিকা সমীক্ষা শেঠিকে প্রস্তাব দেওয়ার জন্য ইতালির ক্যাপ্রি বেছে নিয়েছিলেন। এ জুটি ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়েছিলেন, যেখানে আয়ুষ্মান সমীক্ষাকে প্রস্তাব দিয়ে চমকে দেন। ভিডিওটিতে আয়ুষ্মানের বিস্ময় স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
আয়ুষ্মান শেঠি তার প্রস্তাবের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেন এবং পরে তার ইউটিউব চ্যানেলে এর একটি ভ্লগ শেয়ার করেন। ইনস্টাগ্রামে এই ছবিগুলো শেয়ার করে আয়ুষ্মান ও সমীক্ষা একটি ভালোবাসার বার্তা দিয়েছেন। তারা লিখেছেন— 'পৃথিবীতে কত জায়গা ছিল, কত ভিন্ন জীবন আমরা কাটাতে পারতাম, কিন্তু ভাগ্যই আমাদের একত্রিত করেছে।'
তিনি বলেন, 'আর প্রতিটি জীবনে আমরা একে অপরকেই বেছে নেব। আমরা একসঙ্গে থাকলে প্রতিটি জীবনই সুন্দর হয়ে ওঠে এবং এখন আমি প্রার্থনা করি যেন প্রতিটি জীবন এভাবেই একসঙ্গে কাটে।' তারা ক্যাপ্রির মনোরম পরিবেশে একসাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
অর্চনা পুরান সিংয়ের পুত্র আয়ুষ্মান শেঠি তার ইউটিউব ব্লগে প্রকাশ করেছেন যে, তিনি পুরো প্রস্তাবটির পরিকল্পনা খুব সতর্কতার সঙ্গে করেছিলেন। আয়ুষ্মান ব্যাখ্যা করেছেন যে, তিনি ছুটিতে যাওয়ার আগেই সব কিছুর পরিকল্পনা করেছিলেন এবং আংটিটি তার ব্যাগে লুকিয়ে রেখেছিলেন।
নিজের ভ্লগে আয়ুষ্মান প্রকাশ করেছেন যে তিনি বাগদানের আংটিটি তার ব্যাগে লুকিয়ে রেখেছিলেন। তিনি সমীক্ষার সঙ্গে ক্যাপ্রির সর্বোচ্চ শৃঙ্গ মন্টে সোলারোতে হাইকিং করতে গিয়েছিলেন। এই সময় আয়ুষ্মান সমীক্ষার জন্য বুনো ফুলও সংগ্রহ করেন এবং তাকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেন।
আয়ুষ্মান শেঠি জানিয়েছেন যে, সর্বোচ্চ চূড়ায় পৌঁছে তিনি একটি ভিডিও রিল বানানোর অজুহাতে একটি ট্রাইপড স্থাপন করেছিলেন। তবে, আয়ুষ্মান তার জন্য কী বিশেষ চমকের পরিকল্পনা করেছিলেন, সে সম্পর্কে সমীক্ষার কোনো ধারণাই ছিল না। এরপর আয়ুষ্মান এক হাঁটু গেড়ে বসে তার প্রেমিকা সমীক্ষাকে তার জীবনের সবচেয়ে সুন্দর চমকটি দেন।
ক্যামেরায় নিজের স্বপ্নময় প্রস্তাবটি ধারণ করে আয়ুষ্মান তার প্রেমিকা সমীক্ষার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বলেন, সমীক্ষা তার জীবনকে সহজ করে তোলে এবং তার জীবনে অনেক রোমাঞ্চ নিয়ে আসে।
উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিনেতা আয়ুষ্মান ও অভিনেত্রী সমীক্ষা শেঠি জুটি। পেশায় যোগ প্রশিক্ষক সমীক্ষার সঙ্গে যোগিতা বিহানির মাধ্যমে আয়ুষ্মানের পরিচয় হয়। সম্প্রতি অর্চনা পুরাণ সিংও এক পারিবারিক ভ্লগে তাদের সম্পর্কের প্রশংসা করে আয়ুষ্মানকে এই সুন্দর বন্ধন যত্ন করে আগলে রাখার পরামর্শ দিয়েছেন।



