সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সোমবার সকালে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরসংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রাজীব চন্দ্র দাস। গত রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে, জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, ফেসবুক পোস্টে তিনি গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন।

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গতকাল সকালে তৈরি পোশাকশ্রমিক মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষোভের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

খালিদ মনসুর আরও বলেন, ‘রাজীব পুলিশের গাড়িটিতে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ