সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৫:৪৩ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৫:৪৩ পিএম
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের বিরুদ্ধেও বালুর ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি নেতা খলিলুর মামলার এজাহারে উল্লেখ করেন, শনিবার আসামিরা তাকে একটি দোকানের সামনে গালমন্দ ও মারধর করেন। একই সঙ্গে তার সঙ্গে থাকা ২১ হাজার ৫০০ টাকা নিয়ে যান।

এজাহারে তিনি আরও উল্লেখ করেন, আসামিদের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

এদিকে ওই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন মামলার প্রধান আসামি দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাওলাদার। তিনি বলেন, ড্রেজারের লাইন টানাকে কেন্দ্র করে বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ নিয়ে তার সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। এছাড়া গ্রেফতার হওয়ার পূর্বে ছাত্রদল নেতা ইমরান ওই বিএনপি নেতার বিরুদ্ধে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, তারা ঘটনার প্রাথমিক সত্যতা পায়নি।

অভিযোগ মিথ্যা দাবি করে খলিলুর রহমান বলেন, নিজেদের বাঁচাতে তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, মারধর ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগে মামলার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্রদল নেতার করা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ওসি বলেন, তার অভিযোগের প্রাথমিক সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ