সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাত্র দুই মাস আগে যোগ দেওয়া ইউসুফ আলীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৬:১৫ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৬:১৫ পিএম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউসুফ আলীর স্থলাভিষিক্ত হলেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। গত ২০ অক্টোবর ইউসুফ আলীকে এই পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে দ্রুত ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তিনি ওই রাতেই রাজশাহী ছাড়েন।

মাত্র দুই মাস আগে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেওয়া ইউসুফ আলীকে কেন এত দ্রুত সরানো হলো, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। তবে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র সাংবাদিকদের জানায়, রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরের সময় ‘অপেশাদার আচরণ’ করায় তাকে সরানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ