সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৯:২৯ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৯:২৯ পিএম
আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ট্রফি।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ২০২৬ আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের মতো অভিজ্ঞ তারকারা। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ড্রাফট।

ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রেক্স ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ১০ ক্রিকেটারের মধ্যে ছয়জনকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। তারা হলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অন্যদিকে, ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

ড্রাফটে থাকা বাংলাদেশের বাকি চার ক্রিকেটার হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

বাংলাদেশের ১০ জনের পাশাপাশি ড্রাফটে নাম রয়েছে পাকিস্তানের ২৯ এবং ভারতের তিন ক্রিকেটারের। ভারতীয় তিনজন হলেন বিজয় শঙ্কর, আয়ান খান ও মুরুগান অশ্বিন। তাদের মধ্যে বিজয় শঙ্কর আইপিএলে পরিচিত মুখ। গত জুনে ৩৫ বছর বয়সে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ভারতের জাতীয় দলের হয়েও খেলেছেন এই ক্রিকেটার।

সাধারণত ভারতীয় ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না দেশটির ক্রিকেট বোর্ড। তবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের পর বিদেশি লিগে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয় তাদের জন্য।

পাকিস্তানের ২৯ ক্রিকেটারের তালিকায় রয়েছেন সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও নাসিম শাহর মতো পরিচিত খেলোয়াড়েরা। সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফখর জামান।

এপিএলের ড্রাফটে থাকছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরও। তবে তিনি যুক্তরাজ্যের বাসিন্দা হিসেবে নিবন্ধন করেছেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও কুয়েতের হয়ে নিবন্ধিত ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদেরও দেখা যাবে ড্রাফটের তালিকায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ