মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম
এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড গোলচত্বর হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার হাজারহাটি গ্রামের দুলাল কবিরাজের ছেলে এজাজুল (২০) ও নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে স্বাধীন (২০)।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন—ভাঙ্গা উপজেলার হাজারহাটি গ্রামের রাজন ও নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ইয়াসিন। এই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট শামীম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে চার যুবক সড়কে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মোটরসাইকেল দুটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ