গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে কোনো তথ্যের পরিবর্তে ‘৪০৪ নট ফাউন্ড’ বার্তা দেখা যাচ্ছে।
গতকাল সোমবার সন্ধ্যার পর বিষয়টি নজরে আসে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়েবসাইটটিতে প্রবেশ করেও একই অবস্থা দেখা গেছে। কতক্ষণ ধরে ওয়েবসাইটটি এ অবস্থায় রয়েছে, তা জানা যায়নি।
ওয়েবসাইটটি খুললে ইংরেজিতে একটি বার্তা দেখা যায়। ‘৪০৪’ একটি এইচটিটিপি স্ট্যাটাস কোড। এর অর্থ, ব্রাউজারের অনুরোধ সার্ভার পর্যন্ত পৌঁছালেও কাঙ্ক্ষিত ওয়েবপেজটি খুঁজে পাওয়া যায়নি। এটি সার্ভার সচল থাকার ইঙ্গিত দিলেও ওয়েবসাইটের নির্দিষ্ট পেজ বা কনটেন্ট পাওয়া যাচ্ছে না বলে বোঝায়।
তিনি বলেন, ‘আমি একটু দেখি। আমাদের কোনো একটা পেজ হ্যাক হয়েছিল। আমাকে বলেছিল, সেটি মনে হয় একটু ইনঅ্যাকটিভ করে রেখেছে। আমাকে বলেছিল, হ্যাকিং ঠেকাতে এটি ইনঅ্যাকটিভ করে রাখা হবে। আমি এ বিষয়ে খোঁজ নিচ্ছি।



