মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

কেন ক্লান্ত লাগে—প্রশ্নের উত্তর দিলেন পিয়া জান্নাতুল

কেন ক্লান্ত লাগে—প্রশ্নের উত্তর দিলেন পিয়া জান্নাতুল...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৭ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৭ পিএম
কেন ক্লান্ত লাগে—প্রশ্নের উত্তর দিলেন পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল। ফেসবুক থেকে নেওয়া।

বিনোদন জগতের পরিচিত মুখ জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুল র‌্যাম্প মডেলিং দিয়ে যাত্রা শুরু। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও আইন পেশাতেও নিয়োজিত তিনি। পেশাগত ব্যস্ততার কারণে আগের মতো সবসময় নিজেকে পরিপাটি করে উপস্থাপন করা হয় না বলে জানিয়েছেন পিয়া জান্নাতুল।

সেই পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন, 'অনেকেই আমাকে বলেন— ‘তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে কেন?’ সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সবসময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।'

পিয়া জান্নাতুলের এমন পোস্ট ঘিরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক মাধ্যম নেটিজেনদের একাংশ। এক নেটিজেন তার উপলব্ধির প্রশংসা করেছেন, আবার কেউ জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন।

অভিনেত্রী বলেন, এ ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন এবং ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া। এমন অনেক কিছু আছে, যেগুলো একসময় শুধু স্বপ্ন দেখতাম, আর এখন সেগুলোই আমার জীবনের অংশ।'

নিজের পরিবর্তন নিয়ে কেন আক্ষেপ নেই, সেটিও ব্যাখ্যা করেছেন পিয়া জান্নাতুল। এ অভিনেত্রী বলেন, 'এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়। তিনি বলেন, 'জীবনে সবকিছু পারফেক্ট না হলেও যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।'

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ