মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৮ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৮ পিএম
‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার প্রেম ও বিয়ে নিয়ে নানা সময়ে আলোচনা হলেও এবার ভিন্ন কারণে খবরের শিরোনামে এসেছেন তিনি। দীর্ঘ ১৫ বছর ধরে তার পাশে থাকা গৃহসহকারী বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি মঞ্চানুষ্ঠানে বুল্টিকে সঙ্গে নিয়ে তার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন মিমি। মঞ্চে বুল্টিকে জড়িয়ে ধরে দর্শকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার চেয়েও মনে হয় এই বাচ্চাটা আমাকে বেশি বোঝে।

বুল্টির প্রতি মিমির এই আবেগঘন বক্তব্য উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। শুধু তাই নয়, বুল্টির পরিবারের সদস্যদের প্রতিও নিজের আন্তরিকতার পরিচয় দেন অভিনেত্রী।

মিমি জানান, বুল্টির ভাই তার সঙ্গে ছবি তোলার আবদার করেছেন। তাই তার ভাইয়ের সঙ্গে ছবি তোলার কথাও মঞ্চে উল্লেখ করেন তিনি। বুল্টিকে নিজের পরিবারের সদস্যের মতো গুরুত্ব দেওয়ার বিষয়টি তার কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরে মিমির সঙ্গে রয়েছেন বুল্টি। অভিনেত্রীর সুখ-দুঃখ, অসুস্থতা কিংবা বিপদের সময়ে ছায়ার মতো পাশে থেকেছেন তিনি। মিমির পোষ্যদের দেখাশোনার দায়িত্বও পালন করেন বুল্টি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই মিমির সঙ্গে তার ছবি দেখা যায়।

মিমির এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্য ও বুল্টির প্রতি সম্মান প্রদর্শনের প্রশংসা করছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ