মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সোনারগায়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১২

সোনারগায়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১২...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৯:১৫ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৯:১৫ পিএম
সোনারগায়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১২

নারায়ণগঞ্জের সোনারগায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলায় যুক্ত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও সোনারগা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তিনজন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুইজন, চুরির মামলায় একজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং পাঁচজন মাদকসেবী রয়েছেন।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতাররা হলেন- সোনারগা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. ফাহিম প্রধান (২৫) এবং সোনারগা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম মোল্লা (৬৫)।

অন্যদিকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতাররা হলেন- হযরত আলী (৬৪), মো. শাহ আলম (৪৩) এবং ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকার ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ইসমাইল হোসেন সিরাজী (৩৮)।

এছাড়া উপজেলার মেঘনাঘাট, তাতুয়াকান্দি ও ফ্রেশ কোম্পানি এলাকা থেকে মো. করিম সাহা (৩০), মিহাদুল (২২), মো. রানা, মো. ফয়সাল ও মো. নাইম (২২) নামে পাঁচ মাদকসেবীকে পুলিশ আটক করেছে।

অভিযানে চুরির মামলায় অভিযুক্ত পটুয়াখালীর মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অভিযুক্ত চাঁদপুরের সাদ্দাম হোসেনকে (৩৯) গ্রেফতার করা হয়।

অভিযানের বিষয়ে সোনারগা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আমাদের এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেফতারদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ