বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৪:৩৭ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৪:৩৭ পিএম
‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড’ বললেই কি মাথায় ভেসে ওঠে ছকবাঁধা নাচ-গান আর গ্ল্যামারের দুনিয়া? এই পরিচিয়টিতেই যেন ঘোর আপত্তি বলিউড হার্টথ্রব রণবীর কাপুরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় অভিনেতা সাফ জানিয়ে দিয়েছেন, ‘বলিউড তারকা’ হিসেবে নয়, বরং সমগ্র ভারতীয় সিনেমার একজন গর্বিত প্রতিনিধি হিসেবেই পরিচিত হতে ভালোবাসেন তিনি।

আসন্ন মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রচারে নেমে ভ্যারাইটি ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন রণবীর।

সাক্ষাৎকারে রণবীর ব্যাখ্যা করেন, একসময় মুম্বাইয়ের নাম ‘বোম্বে’ থাকায় সেখানকার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবেসে ‘বলিউড’ নামে ডাকা শুরু হয়েছিল। ঠিক যেমন দক্ষিণী ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ‘টলিউড’ বা এ জাতীয় বিভিন্ন নাম ব্যবহার করা হয়।

তবে সময়ের সঙ্গে সঙ্গে এই গণ্ডি পেরিয়ে আসার সময় হয়েছে বলেই বিশ্বাস রণবীরের। তার মতে, ‘বলিউড’ শব্দটি ভারতীয় চলচ্চিত্রের বিশালতাকে খাটো করে দেয়। কারণ আমাদের দেশ মানেই তো নানা ভাষা, নানা সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন।

এ প্রসঙ্গে রণবীর আরও বলেন, ‘আমাদের দেশ বহু সংস্কৃতি ও ভাষার দেশ। কিন্তু দিনশেষে আমরা সবাই মিলে একটাই শিল্প তৈরি করার চেষ্টা করছি। শিল্প এমন একটি জিনিস যা মানুষকে এক সুতোয় বাঁধে, শিল্পের কোনো সীমানা নেই।

উল্লেখ্য, বর্তমানে দেশটির বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমাগুলো যেভাবে সর্বভারতীয় ও আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে দর্শকের মন জয় করছে, রণবীরের এই বক্তব্য তারই প্রতিধ্বনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে রণবীর কাপুর ব্যস্ত তার নতুন ছবি ‘রামায়ণ’-এর প্রচার নিয়ে। নীতিশ তিওয়ারি পরিচালিত এবং হিন্দু মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি এই ফ্যান্টাসি ড্রামাটিতে ভগবান রামের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটিতে আরও অভিনয় করছেন একঝাঁক তারকা। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ