বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৪:০৫ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৪:০৫ পিএম
ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

মার্কিন অভিনেতা ও অস্কারজয়ী তারকা ম্যাট ডেমন জানিয়েছেন, বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবীদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার ক্ষুদ্রঋণ বা মাইক্রোক্রেডিট মডেল থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি অলাভজনক সংস্থা ‘ওয়াটার ডট ওআরজি’ প্রতিষ্ঠা করেছিলেন।

সম্প্রতি জনপ্রিয় মার্কিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেড ঝার-এর ‘হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং?’ ভিডিও সিরিজে অংশ নিয়ে এই কথা জানান এই হলিউড অভিনেতা। স্থানীয় সময় রোববার (০১ নভেম্বর) সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশিত হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে টেড ঝার ম্যাট ডেমনকে উদ্দেশ্য করে বলেন, ‘কী খবর আপনার? আপনি জীবিকার জন্য কী করেন?

উত্তরে হাসিমুখে ম্যাট ডেমন বলেন, ‘আচ্ছা, আপনি কি ওয়াটার ডট ওআরজি সম্পর্কে কথা বলতে চান?

সংস্থাটির কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে ডেমন বলেন, এটি উন্নয়নশীল দেশগুলোর মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে কাজ করে। পানি কোথা থেকে আসে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা মূলত ক্ষুদ্রঋণের মাধ্যমে মানুষজনকে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা পাওয়ার সুযোগ করে দেন।

বর্তমানে কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রাজিল ও মেক্সিকোসহ বিশ্বের ১৫টির বেশি দেশে কাজ করছে ‘ওয়াটার ডট ওআরজি’। সংস্থাটির এই কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্রঋণ যে শুধু আর্থিক সক্ষমতা বাড়ানোর মাধ্যম নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণেও কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিই তুলে ধরছেন ম্যাট ডেমন।

ম্যাট ডেমন আরও বলেন, ‘আমরা যা করি, তা ক্ষুদ্রঋণের মাধ্যমে করি। মূলত বহু বছর আগে গ্রামীণ ব্যাংকে ড. মুহাম্মদ ইউনূস যা তৈরি করেছিলেন, এটি সেটিই। এর জন্য তিনি নোবেল পুরস্কারও জিতেছেন।

সাক্ষাৎকারে ম্যাট ডেমন জানান, তাদের সংস্থা এখন পর্যন্ত ২১ মিলিয়নের বেশি ক্ষুদ্রঋণ বিতরণ করেছে, যার আর্থিক মূল্য ৮ বিলিয়ন ডলারেরও বেশি। এসব ঋণের মাধ্যমে পরিবারগুলো নিজেদের বাড়িতে বিশুদ্ধ পানি ও নিরাপদ পয়োনিষ্কাশনের ব্যবস্থা করতে পারছে। সংস্থাটির উদ্যোগে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৯৫ মিলিয়ন মানুষ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় এসেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ক্ষুদ্রঋণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অনন্য অবদান রাখার জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

২০০৯ সালে নিরাপদ পানি ও স্যানিটেশনের সুবিধা বঞ্চিত এবং দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্যারি হোয়াইটের সঙ্গে মিলে গ্লোবাল অর্গানাইজেশন ‘ওয়াটার ডট ওআরজি’ প্রতিষ্ঠা করেছিলেন ম্যাট ডেমন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ