ময়মনসিংহের ভালুকায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক এএসএম মোস্তাসিনুর রহমান।
কারাগারে যাওয়া মোহাম্মদ আলী ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। ওই শিশু একই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
শিশুটির বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার ধর্ষণচেষ্টার অভিযোগে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন।
মামলার বরাত দিয়ে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মহিদুল ইসলাম জানান, গতকাল শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন জানতে পেরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে বিষয়টি স্বীকার করেন ওই শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিক্ষককে আটক করে।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।






