বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত: পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত: পুলিশ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১:৫১ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১:৫১ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত: পুলিশ

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়।

এতে টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হন। ঘটনার সময় তিনি আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালন করছিলেন বলে জানান ওসি।

পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হামলায় অংশ নেওয়া অন্য মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করছে বলে জানান ওসি।

পুলিশ সূত্র জানায়, বনানীর দিক থেকে প্রায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি মিছিল কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন।

মিছিলটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। বিস্ফোরণে কনস্টেবল এনামুলের বাম চোখে আঘাত লাগে বলে জানায় পুলিশ।

সুত্রটি আরও জানায়, প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ