শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লার কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল আলম উজ্জ্বল উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের মো. লোকমান মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিংগাইর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা আড্ডা ক্যাফের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ