বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দূতাবাসের জিম্মায় ৬ চীনা নাগরিকের জামিন

দূতাবাসের জিম্মায় ৬ চীনা নাগরিকের জামিন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৭:৫৩ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৭:৫৩ পিএম
দূতাবাসের জিম্মায় ৬ চীনা নাগরিকের জামিন

অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ছয় চীনা নাগরিককে জামিন দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

আজ বুধবার চীনা দূতাবাসের প্রতিনিধিদের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে।

তারা হলেন—ওয়েই কিংওয়েন, শু ইয়াংফান, ইয়ান চাংশেং, শু হাইয়াং, উ জিয়ানসিয়ং ও ঝাং ঝেমিং। গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি প্যালেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মান্নান বলেন, প্রাসঙ্গিক আইন পর্যালোচনা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন দিয়েছেন।

তিনি বলেন, ‘মুক্তির পর ওই ছয়জন চীনে ফিরে যেতে পারবেন। তবে শুনানির নির্ধারিত তারিখগুলোতে তাদের আদালতে হাজির হতে হবে। চীনা দূতাবাস তাদের দায়িত্ব নেওয়ায় পরবর্তী আইনি কার্যক্রম দূতাবাসের মাধ্যমে সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে জামিননামা জমা দেওয়া হয়েছে। আজ অথবা আগামীকাল সকালে তারা কারাগার থেকে মুক্তি পেতে পারেন।

ওই ছয় চীনা নাগরিককে আটকের দুদিন পর ৫ সেপ্টেম্বর অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে রামু থানায় মামলা করেন পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২৫০ থেকে ৩০০ অজ্ঞাতনামা আসামি করা হয়।

পুলিশের ভাষ্য, ২৫০ জনের বেশি চীনা ও তাইওয়ানের নাগরিক কক্সবাজারের বিভিন্ন হোটেলে অবস্থান করছিলেন এবং তারা অনলাইন প্রতারণায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আটককৃতদের তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনানী ও হিমছড়ির কয়েকটি রিসোর্টে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিট বর্তমানে মামলাটির তদন্ত করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ