রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পুলিশ সদস্যের রগ কর্তন

পুলিশ সদস্যের রগ কর্তন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পিএম
পুলিশ সদস্যের রগ কর্তন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে পুলিশের এক কনস্টেবলের হাত-পা ভেঙে ও রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনরা জানান, পুলিশ সদস্য আবুল কালাম দীর্ঘদিন ধরেই মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে দুই স্থানীয় মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেন। এরপর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল পুলিশ সদস্য কালামকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

ঘটনার রাতে অভিযুক্ত শাহজালাল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যায় আবুল কালামকে। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যায়। সেখানে ওতপেতে থাকা শাহজালাল ও তার ১০-১৫ জনের একটি দল কালামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ