শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ২:০৪ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ২:০৪ পিএম
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

যশোরে পরকীয়া সম্পর্কের সন্দেহে শাহানারা খাতুন (২৫) নামে এক নারীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের স্বজনদের অভিযোগ, আতিয়ার রহমান পেশায় একজন রাজমিস্ত্রি এবং মাদকাসক্ত। স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার ভোরে শাহানারাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রীমা খাতুন জানান, আতিয়ারের সঙ্গে তার স্ত্রীর ঝামেলা ছিল। শাহানারার সঙ্গে অন্য কারও পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আতিয়ার। এ নিয়ে তাদের মধ্যে বিচ্ছেদও হয়েছিল। পরে তাদের ছেলে বুঝিয়ে-সুঝিয়ে মাকে বাড়িতে ফিরিয়ে আনে। সকালে তিনি জানতে পারেন, শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের ছেলে রায়হান জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার বাবা-মায়ের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন। পরে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব রায়চৌধুরী জানান, শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ