শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সফরকালে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফুল, হাসপাতালে ভর্তি

সফরকালে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফুল, হাসপাতালে ভর্তি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৬:১২ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ৬:১২ পিএম
সফরকালে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফুল, হাসপাতালে ভর্তি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সফরকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার সকালে তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় স্যারকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন আরিফুল হক চৌধুরীর পিআরও, বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস যাবত মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি নিয়ে টানা পরিশ্রম করছেন তিনি। এর মধ্যে শ্রমিক অসন্তোষ নিরসন করা নিয়ে নাওয়া-খাওয়া ভুলে মন্ত্রণালয়ে কাজ করছেন। ঢাকায় থাকতেই তিনি অসুস্থবোধ করেন। তারপরও সিলেটে মন্ত্রীর নির্বাচনি এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি; কিন্তু সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন অনেকটা সুস্থবোধ করছেন বলে পারিবারিক সূত্রে জানতে পেরেছেন।

এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা।

মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বিকালে সিলেটে নেমেই সরাসরি হাসপাতালে ছুটে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ