শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বগুড়ায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বগুড়ায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৭:৩৪ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৭:৩৪ পিএম
বগুড়ায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। এদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স উপহার, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়।

শনিবার (৭ নভেম্বর) শহরের এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষে বগুড়া প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম বাদশা এমপি। প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ প্রমুখ।

এদিন সিটি জামে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন মুসল্লিরা।

দেশব্যাপী সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা, আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন দুই সংসদ সদস্য। নন্দীগ্রাম পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন মোশারফ হোসেন এমপি। সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রদল। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

বিকালে শহরের আলতফুন্নেছা খেলার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে অংশ নেন বিপুলসংখ্যক নেতাকর্মী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ