শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান রাজধানী থেকে গ্রেফতার

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান রাজধানী থেকে গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৭:১৮ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ৭:১৮ পিএম
গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান রাজধানী থেকে গ্রেফতার

গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ তিন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের গোপালগঞ্জে নেওয়া হয়।

শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ওই তিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ননী, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্ছু এবং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ