রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মিরপুরে বাসে আগুন, কর্মী ও স্থানীয়দের চেষ্টায় নির্বাপন

মিরপুরে বাসে আগুন, কর্মী ও স্থানীয়দের চেষ্টায় নির্বাপন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১:৫১ এএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১:৫১ এএম
মিরপুরে বাসে আগুন, কর্মী ও স্থানীয়দের চেষ্টায় নির্বাপন

রাজধানীর মিরপুর-১২ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাসটিতে যাত্রী না থাকায় কেউ হতাহত হননি।

শনিবার রাত ১০টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বাসটি তখন মাত্র যাত্রা শেষ করে দাঁড়িয়ে ছিল। ভেতরে কোনো যাত্রী ছিলেন না।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তবে বাসটির দুটি আসন আংশিক পুড়ে গেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ