সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কমেছে দেশি পেঁয়াজের দাম, খুশি ক্রেতারা

কমেছে দেশি পেঁয়াজের দাম, খুশি ক্রেতারা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
কমেছে দেশি পেঁয়াজের দাম, খুশি ক্রেতারা

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজিপ্রতি প্রকারভেদে ৮ থেকে ১০ টাকা কমে বর্তমানে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত এক সপ্তাহ পূর্বে বিক্রি হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।

দেশি মুড়িকাটা পেঁয়াজ ওঠার কারণে এবং দেশি পেঁয়াজের মজুদ পর্যাপ্ত থাকার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম জানান, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম বেশি। এর পরেও দেশি পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যার ফলে আমার সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে। যদি পেঁয়াজের দাম এই অবস্থায় থাকে তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হবে। তবে অন্য নিত্যপণ্যের দাম অনেক বেশি। যদি সরকার সব কিছুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতো তাহলে জনগণের জন্য সুবিধা হতো।

পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, গত এক সপ্তাহ থেকে দেশি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। মোকামে দাম কমার কারণে তারা কম দামে বিক্রি করছেন। দাম কমার কারণে আগের থেকে ক্রেতাও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ বিক্রেতারা কম দামে কিনে কম দামেই বিক্রি করছেন। যেহেতু দেশি মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে সেই জন্য এখন আর শুকনো পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে না বলেও জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ