সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

‘পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

‘পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
‘পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

টেকনাফে গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় শনিবার ফের অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বৃহস্পতিবার যৌথবাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। ওই অভিযানে আটক কয়েকজন জানিয়েছিল, অভিযানস্থলে বেশ কয়েকটি লাশ বা মৃতদেহ আছে।

এই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে যৌথবাহিনী লাশ উদ্ধার ও মানবপাচারকারীদের আস্তানায় ফের অভিযান চালায়। দীর্ঘ ৬ ঘণ্টা অভিযান শেষে লাশ না পেয়ে শূন্য হাতে ফিরে আসে যৌথবাহিনী।

অভিযানে যৌথবাহিনীকে সহযোগিতা করতে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীসহ সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। তবে লাশ না পেলেও মানবপাচারকারীদের আস্তানায় মিলেছে বেশকিছু সরঞ্জাম। এর মধ্যে রয়েছে চাল, গ্যাসের চুলা, সিলিন্ডার, ভাত রান্নার হাঁড়ি, সৌর বিদ্যুতের প্লেট ও কাপড়। তবে এ বিষয়ে যৌথবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, পাহাড় অভিযানের সংবাদ ছড়িয়ে পড়ায় রাতে লাশগুলো সরিয়ে ফেলা হয়েছে। আবার অনেকেই বলেছেন, সেখানে আসলেই কি লাশ ছিল? নাকি আটক ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়েছে সেটি তদন্ত করা বড় প্রয়োজন। দেশের একজন গর্বিত সেনাসদস্য মানব পাচারকারীদের গুলিতে নিহত হবে তা স্থানীয় কেউ মেনে নিতে পারছে না। টেকনাফের প্রতিটি গ্রামে গ্রামে চলছে শোকের ছায়া।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী জানান, লেদার পশ্চিমে গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় লাশ পড়ে আছে খবরে যৌথ বাহিনীর সঙ্গে আমিও এলাকার জনগণ নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো লাশ বা মৃতদেহের খোঁজ মিলেনি। যৌথ বাহিনীকে সহযোগিতা করতে গহীন পাহাড় অভিযানে যাওয়া জুহুর আলম জানান, আমরা আস্তানায় গিয়েছিলাম; সেখানে কোনো লাশ দেখিনি। তবে কিছু রক্ত দেখা গেছে; সেই রক্ত কিসের সেগুলো চিনতে পারিনি।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, অভিযান এখনো চলমান। শেষ হলে বিস্তারিত জানা যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ