সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম
গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

যুক্তরাষ্ট্রে গিয়ে একের পর এক ইতিহাস গড়েই চলেছেন লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে এমএলএসের গোল্ডেন বুট জিতলেন তিনি। আর তাতেই গড়া হয়ে গেল নতুন ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে মেজর লিগ সকারের গোল্ডেন বুট টানা দুই বার জেতার রেকর্ড গড়লেন মেসি।

আর্জেন্টাইন কিংবদন্তি ২০২৬ মৌসুম শেষ করেছেন ২৬ গোল নিয়ে। শেষ ম্যাচের দিনে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ ড্রয়ে তিনি গোল পাননি। তবে দুটি গোলে প্রত্যক্ষ অবদান আছে তার। ঘরের মাঠে মিয়ামি সেদিন ৩-০ গোলে এগিয়ে ছিল। শেষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

তবু গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি সবাইকে পেছনে ফেলেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ন্যাশভিল এসসির স্যাম সারিজ ২১ গোল পেয়েছেন।

গত মৌসুমে মেসির ২৯ গোল ছিল এমএলএসের এক মৌসুমের চতুর্থ সর্বোচ্চ। এবার সেই সংখ্যা ছুঁতে না পারলেও নতুন গোল্ডেন বুট দেখাচ্ছে, তিনি লিগের সবচেয়ে ধারাবাহিক গোলদাতা।

মিয়ামির আক্রমণে মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। দলটি লিগে সর্বোচ্চ ৮০ গোল করেছে। এর প্রায় এক-তৃতীয়াংশই এসেছে মেসির পা থেকে। অ্যাসিস্টকেও হিসাবে আনলে তার অবদানটা উঠে আসে অর্ধেকেরও বেশিতে। ২৬ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্টও করেছেন তিনি। যার মানে দাঁড়াচ্ছে ৮০ গোলের ৪৩টিতেই সরাসরি অবদান ছিল তার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ