রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর

সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন হোসাম হাসান। তিনি আবারও আলোচনায় এসেছেন, তবে এবার চাকরি হারিয়ে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন তাকে বরখাস্ত করেছে।

শনিবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানায়, পর্ষদ ভোটের মাধ্যমে হাসান এবং তার টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অবশ্য চুক্তি লঙ্ঘন করা হয়নি।

তবে বিদায় বেলায় কর্মকর্তারা হাসানের পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেছেন। তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন তারা।

বিবৃতি অনুযায়ী, পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে পর্ষদের বৈঠক থেকে। বৈঠক শুরু হয় শনিবার সকালে। বিবৃতি দেওয়ার সময়ও তা চলছিল। সদস্যরা সাম্প্রতিক সময়ের পরিস্থিতি ও ঘটনাগুলো পর্যালোচনা করেছেন। তারা ওই ঘটনার ফলাফলের কথা বলেছেন। জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ক্ষতির কথাও বলেছেন।

শেষ কিছু দিনে হোসাম হাসান আলোচনায় এসেছিলেন তার সাবেক ও বর্তমান স্ত্রীর বিবাদের মধ্যমণি হয়ে। পরিস্থিতিটা এতটাই বিরূপ হয়ে ওঠে যে এক পর্যায়ে মিশরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন্স তাকে অনির্দিষ্টকালের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া থেকে নিষিদ্ধ করে।

তার পর তার ওপর নেমে আসে ফিফার নিষেধাজ্ঞাও। এর সঙ্গে অবশ্য ওই বিবাদের কোনো যোগ নেই। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারি ও প্রতিপক্ষকে নিয়ে বিরূপ মন্তব্য করে এই নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। এরপর এবার চাকরিটাই হারাতে হলো হোসামকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ