মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম
এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। ‘এ’ গ্রুপের খেলায় শ্রীলংকা-ভুটান ম্যাচ আজ ২-২ গোলে ড্র করায় বাংলাদশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট ৪টি দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপ থেকে ভুটান দুই ম্যাচ খেলে সংগ্রহ করেছে মাত্র এক পয়েন্ট। শ্রীলংকা এক ম্যাচ খেলে পেয়েছে এক পয়েন্ট। বাংলাদেশ ভুটানকে হারিয়ে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে আছে।

পরের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলংকার কাছে হারলেও তারা শীর্ষ দুইয়ের মধ্যে থাকবে। ফলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই।

আজ শ্রীলংকার সঙ্গে ড্র করায় ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশ দল পরের ম্যাচে শ্রীলংকাকে দুই গোলের ব্যবধানে হারালে লাভ হবে ভুটানের। তখন তারা সেমিফাইনাল খেলতে পারবে।

তবে শ্রীলংকা ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলতে পারবে। তখন ছিটকে যাবে ভুটান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ