মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

একাত্তরের রাজাকার জামায়াত ও চব্বিশের রাজাকার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এক হয়ে দেশের সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেছেন, ভারতে বসে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা দেশের অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। জামায়াত ও আওয়ামী লীগকে রুখতে হলে আগামী তিন মাস জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (৮ নভেম্বর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও র‍্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস পর্যন্ত বিএনপি-যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। ৯৬-তে জামায়াত ও আওয়ামী লীগ তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করেছিল, সেই একইভাবে তারা আবারও চক্রান্ত শুরু করেছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৫-এর ৩ নভেম্বর ভারতের ইন্ধনে অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হয়েছিল। বাংলাদেশকে ভারতের করদরাজ্য করার সেই নীলনকশা বীর সিপাহি-জনতা রুখে দিয়েছিল। দেশে ৬৯-এ গণঅভ্যুত্থান হয়েছে, ৯০-এ স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থান হয়েছে, চব্বিশেও গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় একবারই বিপ্লব হয়েছে। সেই বিপ্লব ‘৭৫-এর ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব’।

এর আগে বিকালে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন রাশেদ খাঁন। পরে দিবস উপলক্ষে র‍্যালি বের হয়। র‍্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সহ-সভাপতি তবিবুর রহমান মিন্নিসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ