মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

খাগড়াছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় ও চান্দের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় ও চান্দের গাড়িতে আগুন, আটক ৬...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১:২২ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ১:২২ পিএম
খাগড়াছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় ও চান্দের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ জনকে আটক করেছে পুলিশ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দীসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে বিএনপি কার্যালয়ে আগুন দেখতে পান নেতাকর্মী ও এলাকাবাসী। খবর পেয়ে গুইমারা থানার পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

ওসি বলেন, 'রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা চান্দের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ সাংবাদিকদের বলেন, ভোর সাড়ে ৩টার দিকে গাড়িতে আগুন লাগার খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, 'আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।'

এর আগে, গত শনিবার মধ্যরাতে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ