বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর

গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৬:৩৪ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৬:৩৪ পিএম
গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর

গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ প্রধান ও সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

পরিপত্রে বলা হয়, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রামপুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রামপুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদানের সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের বাইসাইকেল প্রদানের অংশ সংশোধন ও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামপুলিশ প্রধান ও সদস্যরা প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এ সুবিধা পাওয়ার সময়সীমা ছিল পাঁচ বছর।

পরিপত্রে আরও জানানো হয়েছে, আগের পরিপত্রের অন্যান্য শর্তাবলি ও সরঞ্জামাদি পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ