বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খণ্ড খণ্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।

এছাড়া রামগতি উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝোলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে।

এর মধ্যে জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখা যায়। এছাড়া তারা েও এসব ভিডিও ছড়িয়ে দিয়েছে।

ধারণা করা হচ্ছে, সোমবার ভোরে লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে ব্যানার টাঙিয়ে ও শিকল দিয়ে দুটি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হেলমেট পরা একজনকে দেখা গেলেও তাকে চেনা যায়নি।

এদিকে রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে কাউকে দেখা যায়নি। কখন এ ঘটনা ঘটানো হয়েছে, তা আশপাশের লোকজনও বলতে পারেনি। ধারণা করা হচ্ছে, গত রাতেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে রাখা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, সরকারি কলেজের গেটে কে বা কারা তালা ও ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণসহ আইনগত ব্যবস্থা নিতে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। কলেজ ছাত্রদলকেও ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া নিষিদ্ধ সংগঠনের বিক্ষিপ্ত ঘটনাগুলো প্রতিহত করতে প্রত্যেক ইউনিটকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাঠে রয়েছি।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ বলেন, ‘কে বা কারা গেটে তালা ও ব্যানার লাগিয়েছে, আমরা কাউকে দেখিনি। দিনের বেলায় তালা বা ব্যানার ছিল না। আমাদের পাঠদানসহ সব কার্যক্রম সঠিকভাবেই পরিচালিত হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ