বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বিনা দোষে এক বছর কারাভোগ করে মুক্তি পেলেন আলমাস

বিনা দোষে এক বছর কারাভোগ করে মুক্তি পেলেন আলমাস...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পিএম
বিনা দোষে এক বছর কারাভোগ করে মুক্তি পেলেন আলমাস

নামের মিলে অস্ত্র মামলায় ভুলভাবে দোষী সাব্যস্ত হয়ে এক বছরেরও বেশি সময় কারাগারে কাটানোর পর হাইকোর্টের আদেশে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মো. আলমাস।

আজ বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী মো. তানভীর আহমেদসংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের বাসিন্দা আলমাসকে গত বছরের ৪ নভেম্বর গ্রেপ্তার করা হয়। আজ মুক্তির আগ পর্যন্ত তিনি কারাভোগ করেছেন। তাকে নেওয়ার জন্য তার বাবা ও স্ত্রী কারাগারের সামনে উপস্থিত ছিলেন।

আইনজীবী বলেন, সকালে মুক্তির আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালেও তারা তাকে মুক্তি দিচ্ছিল না। এক টিভি সাংবাদিকও সকাল থেকে সেখানে উপস্থিত ছিলেন এবং প্রক্রিয়ায় সহায়তা করছিলেন। পরে আমি জেল সুপারের সঙ্গে কথা বলে আদালতের আদেশটি বুঝিয়ে বলি। এরপর তিনি বিকেল ৩টার দিকে তাকে মুক্তি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এই কারাভোগের জন্য ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আইনজীবী তানভীর বলেন, ৫ কোটি টাকা ক্ষতিপূরণের একটি রুল আগে থেকেই হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা তার এবং তার পরিবারের সঙ্গে সম্ভবত আগামীকাল বা পরশু কথা বলব এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। এরপর আমরা ক্ষতিপূরণের জন্য অন্তর্বর্তী আদেশের আবেদন করতে পারি।

আলমাসের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার হাইকোর্ট তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ আদেশে বলেন, আবেদনকারীকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে আদালত প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছেন। তাই বর্তমান পরিস্থিতিতে তাকে আরও আটক রাখা সমীচীন হবে না এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ