শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১:৫১ এএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ১:৫১ এএম
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রথমবারের মতো তহবিল পাচ্ছে ৬টি দেশ। এর মধ্যে বাংলাদেশ পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। উপকূলের মানুষের জন্য এই অর্থ ব্যয় হবে। শিগগিরই অর্থ ছাড় করা হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার ফলে এ অনুদানের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুদানের অর্থ পাওয়া গেলে উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। সরকার চাইলে এ অর্থ সবুজায়নের কাজেও ব্যয় করতে পারবে। তবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অর্থ ব্যয় করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ