শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সবাই মিলে সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

সবাই মিলে সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৫:২২ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৫:২২ পিএম
সবাই মিলে সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ রেলওয়ের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য আন্ত নগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে প্রথম শ্রেণির তাপানুকূল (এসি) সিঙ্গেল কেবিন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিভাগীয় প্রধানসহ তৃতীয় গ্রেডের পদে কর্মরত সব কর্মকর্তা ‘কর্তব্য পাশ’-এর বিপরীতে এই বিশেষ ভ্রমণ সুবিধা ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। উপপরিচালক (পার্সোনেল-২) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রেলওয়ের ১৯৮৫ সালের ৭ মার্চের স্মারক এবং ২০১৭ সালের ১৫ নভেম্বরের পূর্ববর্তী আদেশের ধারাবাহিকতায় চলমান ‘পাশ বিধিমালায়’ এই নতুন সংশোধনী আনা হয়েছে।

আদেশে আরো উল্লেখ করা হয়েছে, রেলওয়ের প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রাপ্যতা অনুযায়ী আগে থেকেই ‘সেলুন সুবিধা’ পেয়ে থাকেন। তবে প্রয়োজনে আন্ত নগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে প্রথম গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির এসি ডাবল কেবিন এবং দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির এসি সিঙ্গেল কেবিন সুবিধা নিতে পারবেন।

নতুন এই আদেশের ফলে এখন থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও দাপ্তরিক কাজে আন্ত নগর ট্রেনে ভ্রমণের সময় এসি সিঙ্গেল কেবিনে যাতায়াতের সুযোগ পাবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ