শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম
গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুরে অবস্থিত কয়েক শ বছরের পুরনো ঐতিহ্যবাহী রাজরাজেশ্বর মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। শৈশবে এই মন্দিরেই তাঁর অন্নপ্রাশন (মুখেভাত) অনুষ্ঠান হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরটি পরিদর্শনে যান মন্ত্রী।

নিতাই রায় চৌধুরী জানান, শৈশবে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে এ মন্দিরে নিয়ে এসেছিলেন এবং এখানেই তাঁর অন্নপ্রাশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। সেই স্মৃতির টানেই রাজবাড়ী সফরে এসে মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্দিরটি দেখতে আসেন তিনি।

মন্দিরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, মন্দিরের পুরোহিত, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাহিত্য সম্রাটের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ